• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।

পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করতে ছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়। পরে আটককৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo