• অপরাধ ও দুর্নীতি

পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সাথী খাতুন (১৭) প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শাওন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাবনার পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এই ঘটনা ঘটে। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাথী খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটক শাওন ইসলাম (১৯) পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার জীবনে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যে সাথীকে মারধর করতেন শাওন। এর জের ধরে সোমবার সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেইসঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo