• রাজনীতি

আ. লীগকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে : নুরুল হক নূর

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিয়ে বলেন, আওয়ামী লীগের মত গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট ও খুনি স্বৈরাচার জন্ম নিবে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে পাকুন্দিয়া উপজেলা সদরে ঈদগাহ ময়দানে গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন। তিনি সমাবেশে  আরও বলেন, ভারতে বসে, ভারতে প্রেসক্রিপশনে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উস্কানী দিচ্ছে। অথচ উনিসহ মুল নেদতারা সবাই নিরাপদে দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছেন। তাদের এই অপতৎপড়তায় জাতি ক্ষুদ্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভুমি ধানমন্ডি ৩২ নাম্বারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে ও একজন শান্তিপূর্ণ মানুষ হিসাবে কখনো সংগিঘাত-সহিংসতাকে সমর্থন করিনা।

তিনি অন্য একটি বিরোধী দলের উদ্যেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে যারা বাকিদের অবদান অস্বীকার করে ফায়দা লুটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের পরিণতির কথা মাথায় রাখতে হবে। আজ থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট কে সমর্থন ও স্বাগত জানিয়ে তিনি এর সফলতা কামনা করেন। 

পাকুন্দিযা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন, জেলা গণ অধিকার পরিষদের নেতা ও আহ্বায়ক হযরত আলী ( অভি চৌধুরী) সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিকেল সাড়ে চারটার দিকে শুরু হওয়া গণ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ কে জন সমুদ্রে পরিনত করেন। 

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo