• অপরাধ ও দুর্নীতি

রৌমারী সীমান্তে ভারতীয় গরুসহ চোরাকারবারি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় গরুটি জব্দ করা হয়েছে। আটক সাদ্দাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে ।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শামছুল হক বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ নম্বর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকা থেকে ফরহাদ হোসেন সাদ্দাম নামের এক চোরাকারবারিকে আটক করে দাঁতভাঙ্গা বিওপির টহলরত সদস্যরা। তিনি আরও বলেন, আটক সাদ্দামের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে। ভারতীয় ওই গরুর মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে।

রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, বিজিবি ভারতীয় একটি গরুসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ওই গরুসহ আসামিকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo