ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনার চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলীম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলীম উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাটমোহর উপজেলাধীন গুনাইগাছা ইউনিয়নে একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন আলীম। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)