• অপরাধ ও দুর্নীতি

দোহারে অটোরিক্সা গ্যারেজ মালিক হত্যাকান্ডে গ্রেফতার ৯

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে অটোরিক্সা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকান্ডের ঘটনায় ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মানিক মোল্লা (৪২), সিরুতাজ বেগম (৩৯), মো.সুমন খাঁ (৩২), মাহবুব (৫০), আমজাদ (৩৫), রিক্সাচালক আল আমিন (৪২), ভাংগাড়ীর দোকানদার আল আমিন (৩৫), মালেক (৫৭), এবং শাহ আলম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা ও ৮ টি অটোরিক্সার ব্যাটারী ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার দুপুরে দোহার থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ও ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম।

সহকারী পুলিশ সুপার আরও জানান, গত নভেম্বর মাসের ২২ তারিখ রাতে উপজেলার লটাখোলা নতুন বাজারে অটোরিক্সার গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়। এরপর তার ভাই শেখ ছোরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও সিরুতাজ বেগমকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে হত্যাকান্ডের মূল হোতা সুমন খাঁ কে ঢাকার দারুসসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের তথ্যের ভিত্তিতে বাকীদেরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৪৪ ধারায় এ হত্যাকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিষয়ে মামলার বাদী শেখ ছোরহাব বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের ফাসি চাই।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo