• অপরাধ ও দুর্নীতি

আপত্তিকর ভিডিও ভাইরাল করে ২ এপিবিএন এর হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: ভিকটিম সালমা আক্তার(২১)(ছদ্মনাম), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের শিক্ষার্থী। তার সাথে কলমাকান্দা, জেলা- নেত্রকোনার ইবতিয়াজ আহমদ ফুয়াদ(২২),ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে হোটেলে নিয়ে ভিকটিমকে নানা ভাবে কুপ্রস্তাব দিতে থাকে এবং তার সাথে জোর পূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও করে।

পরবর্তীতে বিবাদী ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অংকে সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও অনুমান ০১ (এক) ভরি ওজনের স্বর্নের (কানের দুল, গলার চেইন) গহনা, যার মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা নেয় বলে দাবি করে। টাকা দেয়া বন্ধ করে দেয়ায় ভিকটিমের নাম ও আপত্তিকর ছবি ব্যবহার করে Sanjia Afrin Suchi নামক ফেইক ফেসবুক আইডি খুলে ভাইরার করে দেয়। যা ভিকটিম গত ০১/১২/২০২৪ তারিখ সকাল 

দেখে জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিলে “৯৯৯” ভিকটিমকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করিয়ে দেয়। ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে একটি অভিযোগ দায়ের করে। ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নির্দেশে ২ এপিবিএন এর সাইবার ক্রাইম শাখা এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় বিবাদির বর্তমান অবস্থান সনাক্ত করে ৩১/১২/২০২৪ তারিখ ১:৩৫ মিনিটের সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দরিরামপুর এলাকা হতে আসামী ইবতিয়াজ আহমেদ ফুয়াদ (২২)‘কে গ্রেফতার করে,  তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও পায়।  আসামিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে ত্রিশাল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo