• লিড নিউজ
  • অর্থনীতি

ডিজেল ও কেরোসিনের দাম কমল লিটারে এক টাকা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ দফায় ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার মূল্য বিষয়ক গেজেট জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।মধ্যরাত (১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুয়ায়ী, ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের মূল্য। ভোক্তাপর্যায়ে পূর্বের মতোই পেট্রোল ১২১ টাকা ও অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছিল সরকার।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo