ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এ দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
সোমবার ( ৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা ও সালথার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের সুফল আমরা পেতে চলেছি।
কম্বল বিতরণকালে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত টিটু, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন সহ জেলা ও উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)