• অর্থনীতি

বাকৃবির উদ্যোগে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচি

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং পেস্টিডিস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের ভ্যাক্সিন বিনামূল্যে প্রদান করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লাম্পি স্কিন ডিজিজ গরুর জন্য একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারিদের জন্য আর্থিক ক্ষতির কারণ। বাংলাদেশে এটি প্রথম সনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। পিপিআর রোগটি ছাগল ও ভেড়ার জন্য প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা তাদের স্বাস্থ্যহানি ও মৃত্যু ঘটায়।

ভ্যাক্সিন প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য মো. রাকিব উদ্দিন, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, স্মার্ট এগ্রিকালচারারের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, এবং ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা ভেটেরিনারি আউটরিচ ক্লিনিক, ট্রেনিং ও রিসার্চ সেন্টারের বরাদ্দকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. মুজিবর রহমান বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সুচিকিৎসায় ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে এলাকার পশুসম্পদ উৎপাদন বাড়বে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, আমরা এই এলাকার গবাদিপশুর জন্য নিয়মিত টিকা সরবরাহ করে আসছি। আউটরিচ সেন্টারটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের সেবার পরিসর আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo