ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি: খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের উৎসব পালনে আজ বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক সচল আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, আজ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসব পালনে ছুটিতে ভারত বাংলাদেশের মধ্যে পন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...
নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...
নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...
নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

মন্তব্য (০)