ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বাধীন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) রাতে উলিপুর পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন পৌরসভার নারিকেলবাড়ি ব্যাপারিপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে।
পুলিশ জানায়, মাদক মামলায় স্বাধীন মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উলিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করে।
রোববার(২২ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)