ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলমারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া নৌকাটি ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটার সিরিয়ালের নৌকা চিলমারীর উদ্দেশ্য রওনা দিয়েছিল নৌকা টি ২০০ বিঘা চর নামক স্থানে পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশিরা জানিয়েছেন একদল ডাকাত অন্য নৌকা নিয়ে সিরিয়ালের নৌকার গতি রোধ করে। নৌকায় থাকা যাত্রীদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলে যাত্রীদের কাছে থাকা নগদ দশ লক্ষাধিক টাকা ও ৩০/৪০টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। রৌমারী বাজারের ব্যবসায়ী মইজুদ্দিনের মাল করে নেওয়ার টাকা দিতে দেরি হলে দেশি অস্ত্রের আঘাতে নৌকার মালিক আবু তালেব ও মাল্লা সজীবসহ ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।। ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, ঘটনাটি তিনি শূনেছেন। তদন্তের জন্য মাঠে আছেন।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)