• বিনোদন

সুখবর দিলেন তানিন সুবহা 

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। সম্প্রতি তিনি একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। ২০২২-২৩ অর্থ বছরের সাধারণ শাখায় সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এতে তানিনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

তানিন সুবহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সাহিত্যনির্ভর গল্পে কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে। প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না। আশা করছি, দর্শকরা অনেক দিন পর দারুণ কিছু উপহার পাবেন।’

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেন তানিন সুবহা। তার অভিনীত চলতি ধারাবাহিক ‘মহানায়ক’ ও ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। এছাড়া কয়েকটি একক নাটক ও টিভিসি প্রচারের অপেক্ষায়। আরও প্রচারের অপেক্ষায় আছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo