• অর্থনীতি

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

 

বেনাপোল প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয়ে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে এদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান, মহান বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

মন্তব্য (০)





image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

  • company_logo