• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) ও গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি লুৎফর রহমান বাবু, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক ও নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি ওয়ার্ড যুবলীগ নেতা এরশাদ আলী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে লুৎফর রহমান বাবু ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত আব্দুল বারী মাস্টারের ছেলে, বেলাল হোসেন প্রামাণিক বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে ও এরশাদ আলী নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত সুরত আলীর ছেলে ।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধি ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলেই বেলাল হোসেন প্রামানিক ও এরশাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লুৎফর রহমান বাবুকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo