• অর্থনীতি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এসবিএস জিপার কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি এসবিএস জিপার কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক। প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও মিঃ শু জিয়াং মেং এর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিঃ শেন ওয়েইফং, শু কোনিংবোসহ শিল্প প্রতিষ্ঠানটি কর্মকর্তা ও বেপজার কর্মকর্তাবৃন্দ।

এসময় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে জানানো হয় মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটি ২৩ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ নিয়েছে। এসবিএস জিপার কোম্পানি বছরে ২৭১ মিলিয়ন পিস মের্টাল, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের জিপার তৈরি কর হবে। ২০২৫ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি উৎপাদনে যাবে বলে জানান এস বি এস জিপার এর জেনারেল ম্যানেজার মোঃ শাহনেওয়াজ বাবু।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জিপার আমদানি হলেও বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি এসবিএস জিপার কারখানাটিতে উৎপাদন হলে দেশের গার্মেন্টস শিল্পে বিশাল ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo