• লিড নিউজ
  • জাতীয়

কুয়াশা থাকতে পারে আরও তিনদিনঃ আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধানীতেও তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৮ ডিগ্রিতে। এ অবস্থায় মধ্যরাত থেকেই কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তরপূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, আজ থেকে কুয়াশা বেড়েছে। আগামী তিনদিন এরকম কুয়াশা থাকতে পারে। এছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর কুয়াশা কিছুটা কমতে পারে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে।

 

মন্তব্য (০)





image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

image

কিছু সংশোধনের পর জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস

নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য অর্থবিল, ...

image

‎ব্লু-ইকোনমির সম্ভাবনা উন্মোচনে গভীর সমুদ্রে বিনিয়োগের আহ...

নিউজ ডেস্কঃ সমন্বিত নীতি ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে...

  • company_logo