• অপরাধ ও দুর্নীতি

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।  ভিসা না থাকায় অবৈধভাবে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে।

বুধবার সকালে শার্শা উপজেলার  রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।

মিজানুর রহমান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। 

আটককৃতদেরকে অবৈধভাবে সিমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo