ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধা পাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ বিষয়ে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)