ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাইকোলা সবুজপাড়া ব্রিজের পাকা রাস্তার উপর থেকে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মজিদ শেখ (৫০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য (গাঁজা) বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া ব্রিজের পাকা রাস্তার উপরে এসআই শাহজাহান ও এএসআই রাশেদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। সোমবার (২ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)