• অপরাধ ও দুর্নীতি

মদ তৈরির উপকরণসহ নারী মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ লতা পালমা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি লতা পালমা উপজেলার দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের উজ্জল পালমার স্ত্রী। ওসি বলেন, স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কালীগঞ্জ থানা পুলিশের  বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার  তুমলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারিয়াখোলা গ্রামে লতা পালমার বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার কাছ থেকে ২০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) এর ২৬ ধারায় মামলা (নং-২৮(১১)২৪) হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo