• অর্থনীতি

একদিন পর আজ থেকে হিলি স্থলবন্দরে ভারতীয় আমদানি শুরু

  • অর্থনীতি

ফাইল ছবি

 দিনাজপুর প্রতিনিধি: রপ্তানি বন্দের একদিন পরেই আজ বুধবার থেকে হিলি স্হল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি শুরু হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার কারনে হিলি স্থলবন্দর দিয়ে গত দুইদিন থেকে পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ ছিলো। ওই কারনে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানী বন্ধ করে দিয়েছিল ভারতীয় রপ্তানিকারক ব্যবসায়ীরা। তবে আজ ২৭ নভেম্বর বধুবার অনলাইনে স্লট বুকিং আবারে চালু করায় সকাল সাড়ে ১১টায় পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক বালাদেশি হিলি স্হরবন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক অবস্হায় ফিরলো। তবে এ রিপোর্ট পর্যন্ত পেঁয়াজ বাহি ট্রাক প্রবেশ করলেও আলু আমদানি ছিলনা।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেছেন, ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকার কারনে একদিন পেঁয়াজ, আলু রপ্তানী করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে লোকসান গুনতে হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। লোকসানের কারনে তারা সকল পণ্য রপ্তানী বন্ধ রেখেছিল। গেল রাতে তারা সমস্যার সমাধান করতে পারায় আজ বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি করা যায়নি। সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলে আশা করছেন তারা। 

হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিক টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিক টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। 

এদিকে ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে   চাল, পেঁয়াজ ও আলুর দাম বাড়িয়ে তোলার ফাঁয়দা রুটেছে সুযোগ সন্ধ্যানী ব্যবসায়ীরা।  দুই দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি পণ্য বাজারে গেলে দাম।কিছুটা কমে আসবে বলে আশা করছেন অসংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

  • company_logo