প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মো. মোতালেব মোল্লা (৫৬) নামে একাধিক মাদক মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এরআগে একইদিন ভোরে এসআই ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার মোতালেব উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেওলিয়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধ কালীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মাললা রয়েছে।
ওসি, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট দেওলিয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। পরে সেই গ্রামের মোতালেবকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাকে নতুন একটি মাদক মামলায় দুপুরের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে কালীগঞ্জ, তেজগাঁও, দক্ষিণখান থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)