• লিড নিউজ
  • জাতীয়

যমুনার নব নির্মিত রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যমুনা নদীতে নব নির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে মঙ্গলবার (২৬ নভেম্বর) ও বুধবার (২৭ নভেম্বর)।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা। 

তিনি বলেন, প্রথমে ঘণ্টায় ১০ কিলোমিটার, পরে ২০ কিলোমিটার ও শেষে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চলানো হয় সেতু দিয়ে। সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোন ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। 

মোট ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু। মোট ৫০ টি পিলারের ওপর ৪৯ টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতুটি। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।

রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে এই সেতু দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।

মন্তব্য (০)





image

কিছু সংশোধনের পর জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাস

নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য অর্থবিল, ...

image

‎ব্লু-ইকোনমির সম্ভাবনা উন্মোচনে গভীর সমুদ্রে বিনিয়োগের আহ...

নিউজ ডেস্কঃ সমন্বিত নীতি ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে...

image

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে কর কম...

নিউজ ডেস্ক : প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপা...

image

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হ...

image

বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কো...

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহে...

  • company_logo