• বিনোদন

নায়িকা হবার অপেক্ষায় আরেক সংবাদ পাঠিকা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ  শহরের অভিজাত ক্লাবে এক চিত্রনায়িকার জন্মদিনের পার্টি। হাজির হয়েছেন ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিবর্গ। যার মধ্যে রয়েছেন প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনায়ক, চিত্রনায়িকা ও সিনে সাংবাদিক। কোলাহলের মাঝে নজর কাড়লেন এক সুন্দরী। পরনে স্লিভলেস ব্লাউজ ও কালো ফিনফিনে শাড়ি। মেদহীন ঝরঝরে ফিগারের তরুণীর প্রতি সকলের চোখ। হালের ট্রেন্ড মোজো বাহিনীর কবলে পড়লেও কৌশলে এড়িয়ে চলছেন তিনি।

এই তরুণী মিডিয়ার পরিচিত মুখ। সংবাদ পাঠ করেন একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে। নাম রোকসানা মিম। গণমাধ্যমকে এড়িয়ে চলেন। তাকে নিয়ে গুঞ্জন সে পার্টিতে একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। একজন প্রভাবশালী পরিচালক – প্রযোজকের সাথে মিটিংয়ে বসেছিলেন তিনি। হাস্যোজ্জ্বল মিমকে দেখে বোঝার উপায় নেই তিনি সবিনয়ে ফিরিয়েছেন তার প্রস্তাব।

খোঁজ নিয়ে জানা গেছে, মিমের কাছে সিনেমার প্রস্তাব নিয়ে এসেছেন আরও অনেকেই। ঢালিউডে আরেকজন সংবাদ পাঠিকাকে নায়িকা হিসেবে আনতে চান তারা। সিনেমা করবার ব্যাপারে মতামত জানাননি মিম। অপেক্ষায় আছেন একাধিক পরিচালক ও প্রযোজক। 

জানা যায়, উচ্চ শিক্ষিতা মিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। বি এড শেষ করে বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজে করছেন এম এড। সিনেমায় এলে শিক্ষাগত যোগ্যতায় সকলকে পেছনে ফেলবেন তিনি। আর সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo