• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৯) ও গড়াডোবা ইউনিয়নের বড়রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শাহীন মিয়া (২৬)।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা-বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করে। পরে সোমবার ঈশ্বরগঞ্জ থানার এএসআই সামসুজ্জোহা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo