ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়। পৌর শহরের দুটি ভিন্ন স্থান থেকে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ২ জনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
জানা যায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ। এ সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো: শামসুল হকের ছেলে মো: দুলাল হোসেন (৩৫) কে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এর আগে রোববার রাতে শহরের বিজিবি ক্যাম্পের সম্মুখে একটি বাসে তল্লাসী করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আজাহারুল ইসলামসহ একটি টিম। এ সময় ওই বাসের যাত্রী বরিশাল জেলার সদর উপজেলার মেডিক্যাল লেন গ্রামের নজর আলী হাওলাদারের ছেলে মো: সুমন হাওলাদার (৩৫) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)