• বিনোদন

আমার ঝগড়া করতে ইচ্ছে করছে কিন্তু ঝগড়া করারও কেউ নেই: মাহি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমন কথা বলেছেন যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীরা ভাবছেন অভিনেত্রী বেশ হতাশার মাঝে রয়েছেন। মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজনের ভাষ্য, ‘কোন চিন্তা করবে না, যার কেউ নেয় তার জন্য আমি আছি।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo