• অর্থনীতি

যত দ্রুত সম্ভব চিনিকল চালু করার চেষ্টা করছিঃ পঞ্চগড়ে শিল্প উপদেষ্টা

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সহযোগিতায় শুরু করতে পারবো।শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি।এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা। 

এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশা আরো এগিয়ে নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম,কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে আমির পঞ্চগড় জেলা শাখা মাঃমোহাম্মদ ইকবাল হোসাইন,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo