• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে চুরি ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান। 

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের হোসেন আলীর পুত্র নয়ন মিয়া ওরফে রঙ্গু (৪০) কে আঠারবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরি মামলাসহ আরো আটটি মামলা রয়েছে। এছাড়াও এসআই আশরাফ আলীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়ার পুত্র ইয়াছিন ইকবাল (২৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও চুরি মামলাসহ আরো সাতটি মামলা রয়েছে। 

অপরদিকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই লিটন হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র মাসুদ মিয়া  (২৬) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলায় দুইজন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo