ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-২।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)