• লিড নিউজ
  • অর্থনীতি

অবশেষে সবজির বাজারে সুখবর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: আলু-পেঁয়াজের চড়া দামের মধ্যেও সুখবর দিচ্ছে সবজির বাজার। প্রায় সব ধরনের সবজির দামই কমে এসেছে। বাজারে উঠেছে শীতের সবজি। আবার শীত ঘনিয়ে আসায় কমেছে ব্রয়লার মুরগীর দামও।শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং মিরপুর-১ নম্বর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। দুই সপ্তাহ আগেও ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়া বেগুন এখন ৬০ থেকে ৮০ টাকা, করল্লার কেজি ৭০ থেকে ৮০ টাকা।

পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, ঢেঁড়শ ৬০ টাকা। ১২০ টাকা থেকে নেমে বরবটি এখন ১০০ টাকা। পেঁপের কেজি ২০ থেকে ৩০ টাকা। দুন্দল ৭০ থেকে ৮০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ৭০ টাকা। প্রতি কেজি কচুর লতির জন্য এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। ঝিঙার কেজি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা। দাম কমেছে কাঁচামরিচের।

এক মাস আগে ৬০০ টাকায় পৌঁছে যাওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও ছিল ১৬০ টাকা। শীতকালীন সবজিরও দাম কমতে শুরু করেছে। শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা পিস, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। এছাড়া পাকা টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, ধনিয়াপাতা কেজিতে ১৬০ টাকা, কাঁচা কলা হালি ৩০ থেকে ৪০ টাকা, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। অস্থির হয়ে ওঠা শাকের বাজারও এখন অনেকটা নিয়ন্ত্রণে। প্রতি আঁটি লালশাক পাওয়া যাচ্ছে ১৫ টাকা দরে, যা এক মাস আগেও বিক্রি হয়েছে ৩৯ টাকায়। 

মাসখানেক আগে পাইকারি বাজারে ৪৫ টাকায় বিক্রি হওয়া পুঁইশাক এখন খুচরা বাজারেই মিলছে ৪০ টাকায়। একই দামে মিলছে লাউশাক। এছাড়া মুলা শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। ডাটা শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা আঁটি দরে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo