• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় একটি ব্যাটারি চালিত অটো থামানোর সিগনাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন অটো থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং তাদের ব্যাটারি চালিত অটো তল্লাশি করে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটো জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ইসলামপুর পাটেশ্বরী এলাকার মোঃ বেলাল হোসেন (২২),  মোঃ আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২) দের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo