• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে  ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার মামলায় ছাত্রলীগের ৫জন নেতাকে গ্রেপ্তার  করেছে কোতয়ালী থানা পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের উপর হামলা ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন তারা।  হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে ছাত্রলীগ নেতাদের। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ছাত্রলীগের দিনাজপুর পৌরসভার ওয়ার্ড কমিটির নেতা হামিদুল হক লিমন, শেখপুর ইউনিয়ন কমিটির নেতা রিয়াদ হোসেন, সুন্দরবন ইউনিয়ন কমিটির নেতা জুয়েল চন্দ্র রায়, চেহেলগাজী ইউনিয়ন কমিটির নেতা রানা বাবু, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখার নেতা রাফজা জানিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছেন তারা। এছাড়াও গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির দুই নেতা একরামুল হক এবং আবুল কাসেমকে  গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছেন তারা।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo