• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় দুই লাগেজে মিললো ৫ শতাধিক ফেন্সিডিল, আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় প্রাইভেট কারের ভিতরে দুই লাগেজে সুসজ্জিতভাবে রাখা ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব৷ সোমবার ভোররাত সোয়া তিনটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- ঠাকুরগাঁওয়ের রবিউল আলম, শামিম হোসেন এবং আলিম উদ্দিন। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৫টি সীমসহ মোবাইল, তিনটি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়৷ 

মঙ্গলবার র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান৷ 

র‍্যাবের এই কর্মকর্তা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কারে থাকা দুইটি লাগেজ থেকে ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সাথে একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল, ৫টি সীম, ৩টি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান,  গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo