• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে অপরিচ্ছন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ,  মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।

খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মুল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টে কে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানশিড়ি হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বেশ কিছু হোটেল কত্রৃপক্ষকে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মামুন হোসেন ও আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo