• অপরাধ ও দুর্নীতি

বাউফলে ইয়াবা ব্যবসায়ী ১১০ ইয়াবাসহ থানা পুলিশের হাতে আটক-২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  থানা পুলিশের হাতে আটক হয়েছে দুই ইয়াবা ব্যবসায়ী । এসময় ইয়াবা বহনকারী দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।৩১ শে অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতার সূত্রে জানা যায়, আটক কৃতরা হলেন,মো. রুমান প্যাদা (৩০)ও মো,মন্জু প্যাদা (২৫) উভয়ই একই উপজেলার বড় ডালিমা গ্রামের মৃত রফিজ প্যাদার ছেলে এবং  হালিম প্যাদার ছেলে মন্জু। পুলিশ জানায়, গ্রেফতার দুজন নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে আসামীরা ইয়াবা পাচার করবেন।

এমন তথ্যের আলোকে রাতে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন  বলেন, 'আসামীরা নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা  হয়েছে। এছাড়াও আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে ।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo