• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩ মামলায় অর্থদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারের ৩ ব্যবসায়িকে ৩টি মামালায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের তিন ব্যবসায়ির ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার ও এক ব্যবসায়িকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১)(ঙ) ধারায় ৩ মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। তিনি আরো জানান, অভিযানে ওই বাজার থেকে ১ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

এ সময় অভিযানকালে গাজীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইউসুফ হাবীব, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo