ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতিবান্ধায় আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।সোমবার(২৮অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ী থেকে নিখোজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিন হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদন্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন।
দিপালী দেব সিংহ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যু দন্ড এবং বাকি আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)