ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শর্টগানের গুলি (কার্তুজ) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার ভোলাইল খেলার মাঠ থেকে অস্ত্রের ওই গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় শর্টগানের ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২২ বোর গানের ২৮৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, ২২ বোর গান আমরা পুলিশ সদস্যরা সাধারণত ব্যবহার করি না। এই গুলি রাইফেলস ক্লাবের লুট হওয়া গুলির একাংশ হতে পারে। তবে এ মূহুর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)