ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলার বিএনপির মোড়ের অহনা ডিম ঘরে মূল্য তালিকা না রাখায় মালিক কে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বৃহস্পতিবার দুপুরে এমন অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিকুলসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মূল্য তালিকা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন সরজমিনে রাণীনগর বাজারে গিয়ে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইউএনও দোকানদারদের ডিম বিক্রিতে অতিরিক্ত দাম না নেয়ার জন্য সতর্ক করেন। কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান ।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)