• অপরাধ ও দুর্নীতি

পাবনায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডিম, মুরগী ও চাউলের বাজারে অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স।

রোববার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা শহরের বড় বাজার ও হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অভিযানে পোল্ট্রি এবং সোনালি মুরগী সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করায় আব্দুস সাত্তার মুরগী ঘরকে দুই হাজার টাকা, সরকার যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় ইমাম হাসমি ডিমের আড়ত, রইছ উদ্দিন ডিমের আড়ত ও নুর আলম ডিমের আড়তকে দুই হাজার করে মোচ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া চাউলের দাম আপডেট না করায় বিশ্বাস স্টোরকে এক হাজার টাকা এবং পাবনা সদরের হেমায়েতপুর সংলগ্ন বুট বাজারে আস্থা পোল্টির মালিক আলহাজ গিয়াস উদ্দিনকে ডিমের দাম এক চেটিয়া নিয়ন্ত্রণ এবং পাইকারি মূল্যের বেশি দামে বিক্রি করার জন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে মোট সাতটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের কর্মকর্তাবৃন্দ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত র‌্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা, পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহমুদ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo