• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে চোরাই মালামালসহ চোর আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া মালামালসহ এক চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃত চোরকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি নতুন বাজারে আল মামুন স্টোর নামের মালিক হাসিম উদ্দিন প্রতিদিনের মত বুধবার রাতে দোকানে বেচা-কেনা শেষে রাত ১০য় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

পরদিন ফজরের নামাজ পড়ে দোকান মালিক হাসিম উদ্দিন তার দোকানে গিয়ে দেখতে পায় দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। পরে দোকান মালিক হাসিম উদ্দিন ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ চোরকে আটক করে। জানা যায়, আটককৃত চোর উপজেলার তারাটি গ্রামের নুরুল হক স্বপনের ছেলে মেহেদী হাসান মনি (২২)।

চোরের তথ্য অনুযায়ী পুলিশ একই গ্রামের জুয়েল মিয়ার বাড়ি পাশে জঙ্গল থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করে। পরে পুলিশ চোরকে ওই মামলায় শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, চুরির খবর পেয়ে অভিযান চালিয়ে মালামালসহ একজনকে চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আদালতে চোরের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo