প্রতীকী ছবি
লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুলখানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। আজ বিকেলে(বুধবার) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন। আদালত সূত্র জানায় ২০১৫ সালের ২৮ জুন জেলার মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফখরুল ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়।
এ ঘটনায় ১১ জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আওয়ামিলীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খানের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। বাকি আসামীদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মিয়া সন্তোষ প্রকাশ করেন।
আসামিরা পলাতক থাকায় আটকের পর থেকে এ রায় কার্যকর করা হবে।
তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিষয়টি কোর্ট পরিদর্শক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)