ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনবধিঃ হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম সুজনের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন।
এসময় আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে শ্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। পাশাপাশি তার জামিনও নামঞ্জুর করা হয়।
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...
নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

মন্তব্য (০)