ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন। এর আগে গতকাল রাতে সদরের সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাগ্রাম ও আজ সকালে চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদরের সংগলশী ইউনিয়নের বালাগ্রাম এলাকার বাসিন্দা মজিবর রহমান (৫৪),চড়াইখোলা ইউনিয়নের কামারপারা বেংমারী এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মন্টু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মজিবর রহমানের বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।অপরদিকে আজ সকালে মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিজ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন বলেন, মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)