• লিড নিউজ
  • বিনোদন

যন্ত্রণার কারণে ১ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যায়ঃ হিনা খান

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে নিচ্ছেন একের পর এক কেমো। শরীর জুড়ে যন্ত্রণা কিন্তু কোনো ভাবেই কাজ থেকে বিরতি নিচ্ছেন না। 

প্রায়ই ফটোশুটসহ নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সম্প্রতি একটি পোস্টে জানালেন, কী ভাবে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন তিনি। কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন হিনা।

এ অভিনেত্রী পোস্ট করে লিখেছেন, ‘কী সাংঘাতিক একটা দিন। আপনারা সকলে জানেন আমার স্নায়বিক যন্ত্রণার (নিউরোপ্যাথিক পেইন) কথা। এই যন্ত্রণার কারণে এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে যায়। কয়েক মাস আগে কথা দিয়েছিলাম এই অনুষ্ঠানে যোগ দেব। তখনও ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।’

হিনা জানান, প্রথম দিকে তিনি এই অনুষ্ঠান বাতিল করে টাকা ফেরত দেবেন বলে ভেবেছিলেন। কারণ এই অনুষ্ঠানে মঞ্চে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে কাজ করার কথা ছিল। এদিকে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কোনও হিল বা জুতো পরেননি হিনা। শাড়ির সঙ্গে পরার জন্য বেছে নিয়েছিলেন এক জোড়া স্নিকার্স।

হিনার ভাষ্য, ‘গত কয়েক দিনে অনেক ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে কথা হয়েছে কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা। কেমো নেওয়ার পরে তারা লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন। তাও তাদের মুখে হাসি থাকে। কেউ কেউ চিকিৎসকের কাছে একাই আসেন। তারপরে অফিসে যান।’ 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo