• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৪

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি : ফেনীতে পারিবারিক কলহের জেরে সন্তান ও স্ত্রীর ছুরিকাঘাতে মো. ইলিয়াছ (৪৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রবিবার (৬ অক্টোবর) জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) এবং হত্যার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী কহিনুর বেগম (৪০) ও পুত্রবধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। 

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, ইলিয়াছ মাদক সেবন করে এসে প্রায়ই স্ত্রী ও ছেলেদের সঙ্গে মাতলামি করতো। রবিবার রাত ৮টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে কহিনুর বেগমকে মারধর করে। এ সময় ইলিয়াছের সঙ্গে ছেলেদের বাকবিতণ্ডা হয়। এরপর রাত ২টার দিকে তাকে ছেলেরা হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। 

বিষয়টি ছাগলনাইয়া থানা পুলিশ অবগত হলে সোমবার সকালে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সন্তানদের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে সত্যতা পাওয়া গেছে। 

নিহতের বুকে-পিঠে ও কানের নিচে ক্ষত চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo