• অপরাধ ও দুর্নীতি

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বাচ্চু আলমগীর সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে।

সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মাত্র ৩ দিনের ব্যবধানে সুজানগর পৌরসভার নীশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমকে। পরে উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo